Logo
×

Follow Us

বাংলাদেশ

মানুষের সহায়তায় সৌদি থেকে ফিরল কুমিল্লার শান্তর মরদেহ

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:০৫

মানুষের সহায়তায় সৌদি থেকে ফিরল কুমিল্লার শান্তর মরদেহ

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ২০২৫ সালের ২৩ মে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার চৌদ্দগ্রামের মো. কাদেরের ছেলে মো. শান্ত। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ৩ জুলাই ২০২৬ সৌদি আরবে নিজ কোম্পানির আবাসিক কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদিতে শান্তর স্বজনরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শান্ত।

শান্তর মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্বজনদের চোখে এখন শুধু অপেক্ষাশেষবারের মতো প্রিয় মুখটি দেখার। কিন্তু সেই অপেক্ষার মাঝেও সামনে আসে নির্মম বাস্তবতা। মরদেহ দেশে আনতে প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করার সামর্থ্য ছিল না পরিবারের।

শেষমেশ এগিয়ে আসেন শান্তর মামা ইমাম হুসাইন এবং এলাকার কয়েকজন মানবিক মানুষ। তাদের আর্থিক সহায়তায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দাবি, একজন প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। এত বড় অঙ্কের টাকা অনেক পরিবারের পক্ষেই জোগাড় করা সম্ভব হয় না। তাই সরকারি উদ্যোগে মরদেহ দেশে নেওয়ার স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রবাসী কল্যাণে আরো কার্যকর নীতিগত উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Logo