Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরান-মার্কিন উত্তেজনা

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের একযোগে হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৭:০৬

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের একযোগে হামলা

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। মার্কিন সেনাদের ইরান আক্রমণের জেরে, ১২ জুলাই ভোর সকালে বাহরাইন, কাতার, ওমান, কুয়েত, আমিরাত ও জর্ডানকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

অন্যদিকে, মার্কিন সেন্টকম জানিয়েছে, ১২ জুলাই গভীর রাতে ইরানের ভেতরে ১৪০টি টার্গেটে তারা হিট করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দরই দেয়ার, জাস্ক ও আসালুয়ের এলাকায় বড় সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

আর এই আক্রমণের পরপরই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের ছয় দেশে একযোগে হামলা চালিয়ে বসে ইরানও। 

গালফ নিউজ ও আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে রোববার ভোর থেকে দফায় দফায় সাইরেন বাজিয়ে নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে থাকার সংকেত দেওয়া হয়। 

কাতার জানিয়েছে, ধ্বংস করা ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্রের শার্পনেলে আঘাতে দেশটিতে এক শিশুসহ তিনজন আহত হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সাগরে সব ধরনের নৌচলাচল। 

আমিরাত জানিয়েছে দেশটির সীমান্তের বাইরে মিসাইলের উপস্থিতি তারা শনাক্ত করেছে। কুয়েত সরকার ইরানের এমন আক্রমণকে বিপজ্জনক আচরণ উল্লেখ করে তার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। এসব হামলার নিন্দা করেছে সৌদি আরবও।  

ওমান জানিয়েছে, দেশটির মুসানদাম গভর্নরেটে ইরানের ড্রোন আঘাত হেনেছে। এই আক্রমণের নিন্দাও করেছে ওমান সরকার। জর্ডানের মার্কিন ঘাঁটিতে আক্রমণের দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী। 

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের অন্যতম চেক পয়েন্ট হরমুজ প্রণালীতে ইরান একতরফাভাবে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর ইরানের ওপর প্রবল চাপ তৈরি করেছে আমেরিকা। হরমুজ আবারো খুলে দিতে ইরান ও আমেরিকার এমন পাল্টাপাল্টি আক্রমণের জেরে ভেঙে যেতে বসেছে যুদ্ধবিরতির চুক্তির সব শর্ত। 

Logo