Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে পালিত হলো ‘হাসি'র যুগপূর্তি

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:৪১

সৌদিতে পালিত হলো ‘হাসি'র যুগপূর্তি

সামাজিক সংগঠন হাসির যুগপূর্তি পালিত হলো সৌদির আলখারিজের একটি কমিউনিটি সেন্টারে। ইমাম হোসেন সেলিমের সঞ্চালনায় ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন মুন্না সংগঠনের অন্য সদস্যদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।  

"একটু হাসির একটি প্রচেষ্টা" এমন স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। 

শুরুতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বর্তমানে সংগঠনটি ফ্রি চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ, গাছের চারা, ঈদ ও শীতবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ, অসহায় রোগী ও কন্যাদায়গ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা করে যাচ্ছে। 

এছাড়া মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় একাধিক ঠান্ডা পানির মেশিন স্থাপন করেছে হাসি, যা ব্যাপক প্রশংসা অর্জন করেছে। 

সম্প্রতি সরকারি অনুমোদন লাভ করা সংগঠনটির এই পথচলায় অসংখ্য স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, দাতা, সরকারি-বেসরকারি প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে হাসি। ভবিষ্যতে সারাদেশে মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করতে সবার সহযোগিতা চেয়েছেন সংগঠনটির কর্তাব্যক্তিরা।

Logo