Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে চাকরি ছাড়লেই মানতে হবে ৪টি ধাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:৩১

আমিরাতে চাকরি ছাড়লেই মানতে হবে ৪টি ধাপ

সংযুক্ত আরব আমিরাতে চাকরি ছাড়ার পর কর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করার জন্য চারটি ধাপ অনুসরণ করতে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় বা মোহরে। 

মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে নিয়োগকর্তাকে মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেম বা অনুমোদিত সেবা চ্যানেলের মাধ্যমে ওয়ার্ক পারমিট বাতিলের আবেদন করতে হবে। এরপর আবেদনটি যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রয়োজনীয় শর্ত ও কাগজপত্র ঠিক থাকলে বাতিলের অনুমোদন দেওয়া হবে। 

ওয়ার্ক পারমিট বাতিলের আগে কর্মীর বেতন, বকেয়া পাওনা এবং অন্যান্য শ্রম অধিকার পরিশোধ করা হয়েছে এমন প্রমাণ দিতে হবে। পাশাপাশি কর্মীকেও বাতিল প্রক্রিয়ায় সম্মতি দিতে হয় এবং নিজের পাওনা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হয়। 

ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার পর প্রয়োজনে কর্মসংস্থান ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে বিবেচিত হয়। সাধারণত এই প্রক্রিয়াটি নিয়োগকর্তার মাধ্যমেই সম্পন্ন করা হয়। 

মন্ত্রণালয় জানিয়েছে, চাকরি পরিবর্তন বা সংযুক্ত আরব আমিরাত ছাড়ার ক্ষেত্রে নিয়ম মেনে ওয়ার্ক পারমিট বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে নতুন চাকরি বা ভিসা সংক্রান্ত জটিলতা এড়ানো যায়। 

Logo