Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতার নিয়ে বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:২৮

কাতার নিয়ে বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও কাতারের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে- এমনটিই জানিয়েছে কাতারের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি।

এজেন্সি আরো জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের কিছু প্রশ্ন থাকলেও তারা কাতারের অর্থনীতি, ব্যবসায়িক পরিবেশ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর এখনো পূর্ণ আস্থা রাখছেন।

সংস্থাটির মতে, শক্তিশালী অর্থনীতি, স্থিতিশীল আর্থিক ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং বিনিয়োগবান্ধব নীতির কারণে কাতার বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনো একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে রয়েছে।

কর্মকর্তারা আরো জানান, আঞ্চলিক উত্তেজনার পরও কাতারে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার সরকার মনে করছে, দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরো শক্তিশালী হবে।

Logo