Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ফতোয়া নিয়ে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:২৭

আমিরাতে ফতোয়া নিয়ে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশটির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফতোয়ার ওপর নির্ভর না করতে বিশেষভাবে সতর্ক করেছে।

কাউন্সিল বলেছে, ধর্মীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা পেতে, শুধুমাত্র অনুমোদিত জাতীয় ফতোয়া কাউন্সিল এবং লাইসেন্সপ্রাপ্ত আলেমদের কাছ থেকেই ফতোয়া নেওয়া উচিত।

এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় কাউন্সিল জানিয়েছে, ফতোয়া দেওয়া একটি বড় দায়িত্ব। তাই নাম-পরিচয়হীন অ্যাকাউন্ট, অননুমোদিত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় মতামত বা লাইসেন্সবিহীন ব্যক্তিদের দেওয়া ফতোয়ার ওপর বিশ্বাস করা উচিত নয়।

কাউন্সিল আরো জানিয়েছে, সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ফতোয়া গ্রহণ করলে সমাজের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করে। তাই ধর্মীয় যে কোনো প্রশ্নে শুধু দেশের স্বীকৃত ও নির্ভরযোগ্য ফতোয়া কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo