ওমানের রাজধানী মাসকাটের সিব এলাকায় মাদক পাচারের অভিযোগে এশিয়ার দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশের মাদক দ্রব্য বিক্রয় ও প্রতিরোধ বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ, হেরোইন, গাঁজা, হাশিশ এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। যা পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার তদন্ত চলছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশজুড়ে মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)