Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে রেসিডেন্সি পারমিট দেওয়ার সংখ্যা বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:২৩

কুয়েতে রেসিডেন্সি পারমিট দেওয়ার সংখ্যা বাড়ছে

কুয়েতে বাড়ছে প্রবাসীদের রেসিডেন্সি পারমিটের সংখ্যা। ২০২৫ সালের শেষে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখ ৬৬ হাজার, যা আগের বছরের তুলনায় এক লাখ ৪২ হাজার বেশি।

এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বেসরকারি খাতের ওয়ার্ক পারমিট, যার সংখ্যা ১৬ লাখ ৬০ হাজারের বেশি। পাশাপাশি পারিবারিক ভিসা ও গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিটের সংখ্যাও বেড়েছে।

বাতিল হওয়া রেসিডেন্সি পারমিটের সংখ্যা কমে ৪৭ হাজার ২০০-তে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশ কম।

তবে রেসিডেন্সি পারমিটসহ নানা ধরনের আইন ভাঙার প্রবণতা গত বছরের তুলনায় বাড়ছে। গেল ২০২৫ সালে নতুন করে ১১ হাজার ৭০০ জন আবাসন আইন লঙ্ঘনকারী বা রেসিডেন্সি ভায়োলেটর শনাক্ত হয়েছে। 

মোট রেসিডেন্সি ভায়োলেটরের সংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৪ সালে যেখানে এই সংখ্যা ছিল ৮১ হাজার ৫০০, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে ৮০ হাজার ৮০০ জনে।

কুয়েতের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর তথ্য অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান ও তাদের বৈধতা নিশ্চিত করার কার্যক্রম চলমান থাকায় এই সংখ্যা কমেছে। এদিকে দেশটিতে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যাও বেড়েছে।

পরিসংখ্যান বলছে, কুয়েতে প্রবাসীদের সংখ্যা বাড়লেও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 


Logo