সৌদির আল বাহায় নতুন প্রকল্প, হতে পারে হাজারো প্রবাসীর চাকরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:২০
সৌদি আরবের আল-বাহা অঞ্চলে নতুন এক বিশাল হাউজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। যাতে খরচ ধরা হয়েছে, ১৬৭ কোটি রিয়াল।
১০ জুলাই দেশটির পৌরসভা ও আবাসনমন্ত্রী মাজেদ আল-হোগাইল এসব প্রকল্পের উদ্বোধন করেন এবং নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, পার্ক ও বিনোদনমূলক স্থাপনা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প।
পাশাপাশি ১৫ কোটি রিয়ালের নতুন আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে,এসব প্রকল্প দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ।
আর এই প্রকল্প বাস্তবায়নের সময় হাজার হাজার প্রবাসীর কর্মসংস্থান হবে বলেও ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ৪৬ কোটি ৪০ লাখ রিয়ালের পৌর প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
এছাড়া ৮৭ কোটি ৩৫ লাখ রিয়াল ব্যয়ে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। এছাড়াও আবাসন খাতে প্রায় ১৮ কোটি ৫৭ লাখ রিয়ালের প্রকল্পও চালু করা হয়েছে।
logo-1-1740906910.png)