Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে জাল সার্টিফিকেটে চাকরি, দোষী হলেন এক প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:১৬

বাহরাইনে জাল সার্টিফিকেটে চাকরি, দোষী হলেন এক প্রবাসী

বাহরাইনে জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি করায় এক প্রবাসীর ছয় মাসের জেল হয়েছে। চাকরিতে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ব্যবহার করে দেশটির একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগে এই রায় দেয় নিম্ন আদালত।

আদালত রায়ে ওই প্রবাসীর ব্যবহার করা জাল সনদ জব্দ করার পাশাপাশি সাজা শেষ হওয়ার পর তাকে স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে।

তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার জন্য একটি জাল বিশ্ববিদ্যালয় সনদ বেসরকারি স্কুলে জমা দেন এবং সরকারি স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যেও একই সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন।

পরে দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় সনদটি নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্ত শুরু করে। সাক্ষ্যপ্রমাণ, যাচাই প্রতিবেদন এবং যে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়েছিল তাদের সরাসরি নিশ্চিতকরণের মাধ্যমে প্রমাণিত হয়, ওই বিশ্ববিদ্যালয় কখনোই এমন কোনো সনদ ইস্যু করেনি।

সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড, জাল সনদ জব্দ এবং কারাভোগ শেষে স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কারের আদেশ দিয়েছে।

ফলে বাহরাইনের চাকরিতে সার্টিফিকেট ব্যবহারের সময় মিথ্যা ও ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের। 

Logo