দুবাইয়ে নকল স্বর্ণ বার বিক্রি ৯ জন দোষী সাব্যস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৪২
দুবাইয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণ বিক্রির ঘটনায় ৯ জনের বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছে আমিরাতের একটি আদালত। সেই সাথে আদালত ওই ৯ জন দোষী সাব্যস্ত প্রতারককে একটি কোম্পানির কাছ থেকে নেওয়া ২৫ লাখ দিরহাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকার সমান।
ঘটনার শুরু হয় যখন প্রতারক চক্রটি একটি কোম্পানিকে আটটি ভুয়া স্বর্ণের বার কিনতে উৎসাহিত করে। তারা জাল পরিদর্শন সনদ, আসল স্বর্ণের সঙ্গে মিল থাকা একটি নমুনা এবং কূটনৈতিক নম্বরপ্লেট ব্যবহার করা একটি গাড়ি দেখিয়ে কোম্পানির কর্মকর্তাদের বিশ্বাস অর্জন করে।
এরপর ২২ ক্যারেটের স্বর্ণের বার হিসেবে প্রতিটি ৮ কেজি ওজনের আটটি বার নগদ ২৫ লাখ দিরহামে বিক্রি করা হয় তাদের কাছে। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে, ওই বারগুলো আসলে স্বর্ণ নয়। এগুলো ছিল রুপার তৈরি, যার ওপর শুধু পাতলা স্বর্ণের আস্তরণ দেওয়া হয়েছিল।
দুবাই আদালত অভিযুক্তদের প্রতারণার অপরাধে দোষী সাব্যস্ত করে পুরো ২৫ লাখ দিরহাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে আরো ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা, পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া বড় অঙ্কের লেনদেন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই ঘটনা তার আরেকটি বড় উদাহরণ।
logo-1-1740906910.png)