Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে সাহেল অ্যাপে নতুন সুবিধা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৩৯

কুয়েতে সাহেল অ্যাপে নতুন সুবিধা চালু

কুয়েতের সাহেল অ্যাপ প্রবাসীদের জন্য নতুন সুবিধা চালু করেছে।এখন থেকে কুয়েতে থাকা প্রবাসীরা অফিসে না গিয়েই সাহেল অ্যাপের মাধ্যমে অনলাইনে রেসিডেন্ট পারমিট প্রুফ সার্টিফিকেট বা রেসিডেন্সি প্রমাণের সনদ ডাউনলোড করতে পারবেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নতুন এই ইলেকট্রনিক সেবার মাধ্যমে বৈধ রেসিডেন্সির প্রমাণপত্র প্রয়োজন হলে প্রবাসীরা দ্রুত এবং সহজে তা সংগ্রহ করতে পারবেন।

এই সেবার ফলে সময় ও পরিশ্রম দুটিই কমবে। কুয়েত সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক ও প্রবাসীদের জন্য প্রক্রিয়া আরো সহজ করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই সাহেল প্ল্যাটফর্মে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, এখন থেকে রেসিডেন্সি প্রমাণের সার্টিফিকেট পেতে দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন নেই, সাহেল অ্যাপ ব্যবহার করেই ঘরে বসে পাওয়া যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট। কুয়েতে থাকা বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

Logo