Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে যত্রতত্র সিলিন্ডার সরাতে বললো কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৩৪

বাহরাইনে যত্রতত্র সিলিন্ডার সরাতে বললো কর্তৃপক্ষ

বাহরাইনের মুহাররাক গভর্নরেট কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের গ্যাস সিলিন্ডারের বিষয়ে সতর্ক করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ির বাইরে ফুটপাত, রাস্তা বা সরকারি জায়গায় গ্যাস সিলিন্ডার রাখা অবৈধ এবং বিপজ্জনক।

গ্যাস সিলিন্ডার অবশ্যই বাড়ির ভেতরে নির্ধারিত ও নিরাপদ স্থানে রাখতে হবে। রাস্তা ও ফুটপাত মানুষের চলাচলের জন্য তৈরি, গ্যাস সিলিন্ডার বা গৃহস্থালির জিনিস রাখার জন্য নয়।

কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের ব্যবহার বাহরাইনের পাবলিক রোডস অকুপেশন আইন লঙ্ঘন করে। বাড়ির বাইরে রাখা গ্যাস সিলিন্ডার পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, যানবাহনের গতি কমাতে পারে এবং আবাসিক এলাকার সৌন্দর্য নষ্ট করে।

পাশাপাশি সিলিন্ডার আঘাত, ক্ষতি বা অন্য কারো হস্তক্ষেপের ঝুঁকিতে থাকে। সবচেয়ে বড় বিষয় হলো, জরুরি পরিস্থিতিতে এসব সিলিন্ডার অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রবেশে বাধা দিতে পারে।

মুহাররাক গভর্নরেট সতর্ক করেছে, নিয়ম না মানলে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে নিরাপদভাবে গ্যাস সিলিন্ডার যথাযথ স্থানে রাখা, পাবলিক প্লেস ব্যবহারের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Logo