Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিশৃঙ্খলা না করতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২১:৪৭

বিশৃঙ্খলা না করতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের অনুরোধ

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের শৃঙ্খলা বজায় রেখে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে। কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সেবাপ্রার্থী ও দালালচক্রের কারণে কনস্যুলেট চত্বরে বিশৃঙ্খলা, উচ্চস্বরে কথা বলা, ধূমপান, ময়লা ফেলা, যানবাহন অব্যবস্থাপনা এবং স্থানীয় আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মকাণ্ডের কারণে কনস্যুলেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে, যার প্রভাব পড়বে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রাপ্তির ওপর।

এ অবস্থায় কনস্যুলেট সেবা নিতে আসা সবাইকে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও স্থানীয় আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে দালালদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছে।

Logo