Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবারো বাহরাইন-কুয়েতের আকাশে ড্রোন-ক্ষেপণাস্ত্রের হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩৩

আবারো বাহরাইন-কুয়েতের আকাশে ড্রোন-ক্ষেপণাস্ত্রের হুমকি

টানা দ্বিতীয় দিনের মতো মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা। 

দুই পক্ষের শত্রুতার জেরে নির্ঘুম রাত কেটেছে বাহরাইন আর কুয়েতের বাসিন্দাদের। ৯ জুলাই শেষ রাতে বেজেছে সাইরেন। ড্রোন-ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার ফলে বড় বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বাহরাইন আর কুয়েতের নাগরিক ও বাসিন্দারা। 

৯ জুলাই ভোর সকালে বাহরাইনে বেজে ওঠে সাইরেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সাইরেন বাজানোর মধ্য দিয়ে নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে থাকার সতর্কতা দেওয়া হয়। তবে বাহরাইনের কোথাও ক্ষয়ক্ষতির খবর আসেনি কোনো গণমাধ্যমে। 

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বুশেহেরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দপ্তরে, চাবাহার পোর্ট, গোলেস্তানের ট্রান্সপোর্ট লিংকসহ ইরানের সামরিক স্থাপনা, মিসাইল ও ড্রোনের ডিপোর মতো ৯০টি টার্গেটে হিট করেছে। 

অন্যদিকে, ইরানের বিপ্লবী বাহিনী দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারাও ৯ জুলাই ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তার মধ্যে আছে, কুয়েতের আরিফজান, আলী আল সালেম। আর বাহরাইনে জুফায়ের, শেখ ইসা এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। 

ইরানের বিপ্লবী বাহিনী হুমকি দিয়ে রেখেছে, মার্কিন বাহিনী যদি ইরানে হামলা চালাতেই থাকে, তাহলে তারাও মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ সম্প্রসারিত করবে। 

হুমকি আর পাল্টা হামলার কারণে ইরান-আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি কার্যত ভেস্তে যেতে বসেছে। দুই দেশ আবারো ফুলস্কেল যুদ্ধে জড়িয়ে যায় কিনা, তার দিকে চোখ রেখে দুশ্চিন্তায় আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর লাখো-কোটি নাগরিক ও প্রবাসীরা। 


Logo