Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে হামলা প্রতিহত; বাজল সাইরেন, দেওয়া হলো সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৯:৫২

বাহরাইনে হামলা প্রতিহত; বাজল সাইরেন, দেওয়া হলো সতর্কতা

হরমুজে সৌদি ও কাতারি জাহাজে হামলার ঘটনার রেশ ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ৮ জুলাই সকালে বাহরাইনে বাজানো হয় সাইরেন। আকাশে প্রতিহত করা হয়েছে ড্রোন মিসাইলের আক্রমণ। নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গালফ নিউজের খবরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, ইরান বাহরাইন ও কুয়েত মার্কিন বাহিনীর ৮৫টি লক্ষ্য বস্তুতে আক্রমণ চালিয়েছে। যদিও নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে তা যাচাই করা যায়নি।

এছাড়া বাহরাইনের কোথাও কোনো হামলার ঘটনা জানা যায়নি। তবে বাহরাইনের কিছু এলাকায় কারেন্ট ছিল না, যা পরে স্বাভাবিক হয়। বাহরাইনের সরকারি সূত্রগুলো অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়া, গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং শুধু সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়ে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ৮০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।

এর জবাবেই ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ ঘটনার পরেই বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জরুরি সতর্কতা হিসেবে এয়ার রেইড সাইরেন বাজানো হয়েছে। এর মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন শোনামাত্র নাগরিক ও প্রবাসীদের শান্ত থেকে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

Logo