বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণ মামলায় রেস্তোরাঁ মালিকের সাজা বহাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:৫৪
বাহরাইনে পুরনো একটি গ্যাস বিস্ফোরণের মামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত অভিযুক্ত মালিকের ৩ বছরের সাজা বহাল রেখেছে আদালত। জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। বাহরাইনের আরাদ এলাকার একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ভবনটি ধসে পড়ে।
ভবনের নিচে ছিল একটি সেলুন। সেই সেলুনে বাংলাদেশি নাপিল শ্যামল চন্দ্র শীল এবং তার কাছে চুল কাটাতে আসা বাহরাইনি নাগরিক আলী আবদুল্লাহ আল আহমেদ নিহত হন। এছাড়া আরো ছয়জন আহত হন। বিস্ফোরণে আশপাশের দোকান, যানবাহন, একটি মসজিদ ও একটি মাতমও ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে উঠে আসে, রেস্তোরাঁর রান্নাঘর সিভিল ডিফেন্সের নিরাপত্তা পরিদর্শনে উত্তীর্ণ হয়নি এবং অগ্নিনিরাপত্তা সনদও ছিল না। এছাড়া অনুমোদিত গ্যাস লিক শনাক্তকারী যন্ত্র ব্যবহার না করায় গ্যাসের লিক শনাক্ত করা সম্ভব হয়নি।
ফলে সময়মতো সতর্কবার্তা না মেলায় বিস্ফোরণ ঘটে প্রাণহানির ঘটনা ঘটে। তারপর বিচার শুরু হলে, প্রথমে নিম্ন আদালত রেস্তোরাঁর মালিককে অনিচ্ছাকৃত হত্যাসহ সব অভিযোগ থেকে খালাস দিলেও রাষ্ট্রপক্ষ আপিল করলে উচ্চ আদালত সেই রায় বাতিল করে রেস্তোরাঁ মালিককে তিন বছরের জেল দেয়। রেস্তোরাঁ মালিকের আপিলের পর আপিল কোর্টও পুরনো রায় বহাল রাখে।
এ ঘটনা মনে করিয়ে দেয়, বাহরাইনে কর্মস্থলে নিরাপত্তা বিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। তা না ঘটতে পারে বড় দুর্ঘটনা। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)