Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের বাজারে আসছে নতুন মৌসুমের খেজুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:২০

আমিরাতের বাজারে আসছে নতুন মৌসুমের খেজুর

সংযুক্ত আরব আমিরাতে এ বছরের নতুন খেজুর সংগ্রহের মৌসুম শুরু হয়েছ। দেশটিতে এখন প্রায় ১৫০ ধরনের খেজুর উৎপাদন হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম বড় খেজুর উৎপাদনকারী দেশে পরিণত করেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খেজুর গাছ দেশের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, খেজুর গাছ আমিরাতের কৃষি ঐতিহ্য, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।

আমিরাতে জনপ্রিয় খেজুরের মধ্যে আছে খালাস, ফার্দ, বারহি, সুক্কারি, খানেজি এবং আরো অনেক জাত, যেগুলো স্বাদ ও মানের জন্য খুবই পরিচিত এবং আন্তর্জাতিক বাজারেও এসব খেজুরের চাহিদা অনেক বেশি।

খেজুর গাছকে ক্ষতিকর রেড পাম উইভিল পোকার আক্রমণ থেকে রক্ষা করতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নিয়মিত প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করছে, যাতে উৎপাদন বাড়ানো এবং দেশের কৃষি ঐতিহ্য সংরক্ষণ করা যায়।।

এছাড়া খেজুর গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে সরকার নিয়মিত কাজ করছে, যাতে উৎপাদন ঠিক থাকে এবং কৃষি খাত আরো শক্তিশালী হয়।

Logo