Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে তাপমাত্রা চড়েছে ৫০ ডিগ্রিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:১৮

ওমানে তাপমাত্রা চড়েছে ৫০ ডিগ্রিতে

ওমানে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহাউত এলাকায়, যেখানে পারদ উঠেছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দেশের সবচেয়ে শীতল স্থান ছিল জাবাল শামস, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির সিভিল এভিয়েশন অথরিটি প্রকাশিত মাসিক আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, বারকা, দামা, আল তাইয়িন ও ফাহুদ এলাকায়ও সর্বোচ্চ ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে।

একই সময়ে ধোফারের ধালকুত এলাকায় সবচেয়ে বেশি ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জুন মাসে ওমানের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

দেশের বেশির ভাগ এলাকায় তীব্র গরম থাকলেও ধোফার ও পার্বত্য অঞ্চলে তুলনামূলক শীতল আবহাওয়া ছিল, সেই সাথে বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের পর্যাপ্ত পানি পান, দুপুর ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে অপ্রয়োজনীয়ভাবে রোদে না থাকা এবং বাইরে কাজ করলে নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে তীব্র গরমজনিত অসুস্থতা এড়ানো যায়।

Logo