Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে জোরদার ট্রাফিক অভিযানে ১০ প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:১৬

কুয়েতে জোরদার ট্রাফিক অভিযানে ১০ প্রবাসী আটক

কুয়েতে মাত্র ৪৮ ঘণ্টার বিশেষ ট্রাফিক অভিযানে ৪ হাজার ৬২৯টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করেছে দেশটির জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্ট।

শুক্রবার ও শনিবার দেশটির ছয়টি গভর্নরেটজুড়ে পরিচালিত এ অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ জন প্রবাসীকেও আটক করা হয়েছে, যাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

তারা কোন কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। অভিযানে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সিটবেল্ট ব্যবহার না করা এবং হাসপাতাল এলাকায় অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ে।

অভিযানে ৭৪টি যানবাহন জব্দ করা হয়েছে, সাতজনকে আটক করা হয়েছে এবং তিন কুয়েতি নাগরিককে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

কেবল সিটবেল্ট না বাঁধার কারণে ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, বেআইনি পার্কিংয়ের জন্য ২২৩ জন ড্রাইভারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে জব্দের তালিকায় থাকা আরো ছয়টি গাড়ি উদ্ধার করা হয়েছে। 

Logo