Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এ সপ্তাহে প্রবল ধূলিঝড়ের পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:১৪

সৌদিতে এ সপ্তাহে প্রবল ধূলিঝড়ের পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবার পর্যন্ত ধুলাবালিবাহী প্রবল বাতাস ও ধূলিঝড়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (NCM)।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা সড়ক ও মহাসড়কে চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষ করে রিয়াদ, পূর্বাঞ্চল, মক্কা, মদিনা, কাসিম, হাইল, আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, তাবুক ও নাজরানের কিছু এলাকায় এই আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে।

কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৪৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং ধুলাবালির কারণে খোলা জায়গায় চলাফেরা কঠিন হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে গাড়ি চালানোর সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল, প্রয়োজনে হেডলাইট ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি নাগরিক ও প্রবাসীদের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Logo