Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

অনিয়মের অভিযোগে বাহরাইনে দোকান বন্ধ করল মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:১১

অনিয়মের অভিযোগে বাহরাইনে দোকান বন্ধ করল মন্ত্রণালয়

বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Industry and Commerce) আইন লঙ্ঘনের কারণে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পরিদর্শনের সময় কর্তৃপক্ষের কাছে হাতেনাতে ধরা পড়ে, যে দোকানটি কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়েছে এবং ভোক্তা সুরক্ষা আইন মেনে চলেনি।

এছাড়া অনেক পণ্যের দাম ঠিকভাবে প্রদর্শন করা হয়নি এবং কিছু ক্ষেত্রে শেলফের দাম ও বিলের দামের মধ্যে অমিলও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায় এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে।

Logo