Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন থেকে জুনে বহিষ্কার ২৫৬ শ্রমিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:০৯

বাহরাইন থেকে জুনে বহিষ্কার ২৫৬ শ্রমিক

বাহরাইনে গত জুন মাসে ২৫৬ জন শ্রম আইন লঙ্ঘনকারীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির  Labour Market Regulatory Authority (LMRA)। জুন মাসে দেশজুড়ে পরিচালিত হাজার হাজার পরিদর্শনের সময় এসব শ্রম আইন ভঙ্গের ঘটনা ধরা পড়ে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে অবৈধভাবে কাজ করা বা শ্রম আইন না মানা ব্যক্তিদের শনাক্ত করা হয়। এই অভিযানের অংশ হিসেবে মোট ৭৯ জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয় এবং পরে ২৫৬ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানানো হয়নি।এলএমআরএ আরো জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মসংস্থান বন্ধ করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Logo