ওমানে ব্যক্তিগত গাড়ির জানালায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিন্ট বা (কালো ফিল্ম) ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের গাড়ির সামনে উইন্ডশিল্ডে কোনো ধরনের টিন্ট ব্যবহার করা যাবে না। তবে পাশের ও পেছনের জানালায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিন্ট করা বৈধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া কারখানায় তৈরি টিন্টেড গ্লাসযুক্ত যানবাহনও নিবন্ধনের অনুমতি পাবে, যদি সেই কাচে অন্তত ৩০ শতাংশ আলো প্রবেশ করতে পারে।
রয়্যাল ওমান পুলিশ আরো জানিয়েছে, ট্রাফিক আইন অনুযায়ী নির্ধারিত সীমার বেশি টিন্ট ব্যবহার করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের মতে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো যানবাহন মালিকদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা বজায় রাখা, চালকের দৃষ্টিসীমা ঠিক রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করা। তাই সব গাড়ির মালিককে নির্ধারিত নিয়ম মেনে টিন্ট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)