Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে মহাসড়কে ড্রাইভিং নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৫

আমিরাতে মহাসড়কে ড্রাইভিং নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

দুবাইয়ের জেবেল আলি রোডে তিনটি বাস ও একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত লেনে হঠাৎ থেমে গেলে পেছন থেকে আসা দুটি বাস ও একটি গাড়ি সেটিকে এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। 

দুবাই পুলিশ জানিয়েছে, চলন্ত সড়কে গাড়ি বিকল, জ্বালানি শেষ বা টায়ার নষ্ট হলেও রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের অপরাধে ১ হাজার দিরহাম জরিমানা, ছয়টি ব্ল্যাক পয়েন্ট এবং যান চলাচলে বাধা সৃষ্টি করলে অতিরিক্ত ৫০০ দিরহাম জরিমানার বিধান রয়েছে। চালকদের গাড়ি বিকল হলে হ্যাজার্ড লাইট জ্বালানো, সতর্কীকরণ ত্রিভুজ স্থাপন, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Logo