Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার বিদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৩

সৌদিতে এক সপ্তাহে আটক ১৫ হাজার বিদেশি

সৌদি আরবে মাত্র এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ৫৯১ জনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬২৯ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৫৮ জনকে আটক করা হয়। 

এছাড়া অবৈধভাবে প্রবেশকারী বা আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়ার অভিযোগে আরো ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে এবং এরই মধ্যে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।

Logo