Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ঠিকানা জালিয়াতি, একজনের পাঁচ বছরের জেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৩

কুয়েতে ঠিকানা জালিয়াতি, একজনের পাঁচ বছরের জেল

কুয়েতে প্রবাসীদের ঠিকানা পরিবর্তনের জন্য ঘুষ নেওয়ার অভিযোগে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের এক কর্মচারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ফৌজদারি আদালত। আদালত জানিয়েছে, ওই কর্মচারী ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি পদমর্যাদার অপব্যবহার করে ঘুষের বিনিময়ে একাধিক প্রবাসীর আবাসিক ঠিকানা সরকারি ডাটাবেজে অবৈধভাবে পরিবর্তন করেন এবং সরকারি ও ইলেকট্রনিক নথি জাল করেন। একই মামলায় এক দালাল ও তিন প্রবাসীকেও তিন বছর চার মাসের কারাদণ্ড এবং ঘুষের অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হয়েছে। 

সাজা শেষে ওই তিন প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে আদালত। যদিও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে আরো ১৩ জন অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া জাল নথি ও অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন জব্দের নির্দেশও দিয়েছে আদালত।

Logo