বাহরাইনে মূল্য তালিকা নিয়ে কারসাজির অভিযোগে একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির রাজধানী গভর্নরেটে নিয়মিত বাজার তদারকির সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করে কয়েকটি খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে। এছাড়া অনেক পণ্যে মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন না করা এবং তাকের মূল্য ও বিলের মূল্যের মধ্যে অমিলের মতো ভোক্তা সুরক্ষা আইনের আরো কয়েকটি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে দোকানটি প্রশাসনিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ থাকলে তা সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে জানানোর আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)