আমিরাতে সামারে কর্মক্ষেত্রে ৫টি বিষয় মানার নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:৩৩
সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মের তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষায় কর্মস্থলে পাঁচটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (MoHRE)। নির্দেশনা অনুযায়ী,নিয়োগকর্তাদের কর্মস্থলে পর্যাপ্ত ঠান্ডা পানীয় পানি,ছায়াযুক্ত বিশ্রামের স্থান, উপযুক্ত কুলিং বা শীতলীকরণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার অর্থাৎ ফার্স্ট এইড সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
পাশাপাশি শ্রমিকদের অতিরিক্ত গরমে কাজের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং হিট স্ট্রেস বা হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর মধ্যাহ্ন বিরতি কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গা ও সরাসরি রোদে কাজ বন্ধ রাখতে হবে।এসব ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং গরমজনিত দুর্ঘটনা ও অসুস্থতা কমিয়ে আনার লক্ষ্য হাতে নিয়েছে আমিরাত সরকার।
logo-1-1740906910.png)