Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

২০২৬ সালে আমিরাতের ভিসানীতিতে ৬ বড় পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:২০

২০২৬ সালে আমিরাতের ভিসানীতিতে ৬ বড় পরিবর্তন

২০২৬ সালে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ভিসা ও রেসিডেন্সি নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। খালিজ টাইমসের খবর বলছে, নতুন নিয়মে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, দ্রুত ট্যুরিস্ট ভিসা অনুমোদন, সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য রেসিডেন্সি ভিসার শর্ত শিথিল, অতিরিক্ত অবস্থানের জরিমানায় সাময়িক ছাড়, স্মার্ট মেডিকেল ভিসা চালু এবং ইবোলা-আক্রান্ত তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা নির্দিষ্ট শর্তে আমিরাতের অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। 

পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ বাসিন্দারাও এই সুবিধার আওতায় এসেছেন।

এছাড়া দুবাইয়ে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদনের সুযোগ রাখা হয়েছে। 

সম্পত্তি বিনিয়োগকারীদের জন্য দুই বছরের রেসিডেন্সি ভিসার নিয়মও সহজ করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা পর্যটকদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ইবোলা সংক্রমণের ঝুঁকির কারণে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে আমিরাতের ভিসার পাওয়ার সুসংবাদ এখনো আসেনি। 

Logo