Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে মসজিদে অবৈধ পার্কিং করলে গুনতে হবে জরিমানা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২৩:২৮

আমিরাতে মসজিদে অবৈধ পার্কিং করলে গুনতে হবে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মসজিদের পার্কিং এলাকায় অবৈধভাবে গাড়ি পার্ক করা নিয়ে চালকদের কঠোর সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে নামাজের সময় নির্ধারিত পার্কিং স্থান ছাড়া, রাস্তার পাশে, ফুটপাত, প্রবেশ ও বের হওয়ার পথ কিংবা জরুরি যানবাহনের চলাচলের জায়গায় গাড়ি রাখলে মোটা অঙ্কের জরিমানা এবং ট্রাফিক আইন অনুযায়ী অন্যান্য শাস্তির মুখোমুখি হতে পারে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ পার্কিং শুধু যানজটই সৃষ্টি করে না, বরং জরুরি সেবা, পথচারী এবং মুসল্লিদের চলাচলেও বড় ধরনের বাধা সৃষ্টি করে। তাই নামাজের সময় চালকদের নির্ধারিত পার্কিং স্থান ব্যবহার করতে এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আবুধাবিজুড়ে নজরদারি ও পরিদর্শন আরো জোরদার করা হয়েছে। 

কর্তৃপক্ষের মতে, সবার সহযোগিতা থাকলে মসজিদ এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকবে এবং মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। 

Logo