Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের পথেঘাটে বসানো হচ্ছে আরো এআই ট্রাফিক ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২৩:২৩

বাহরাইনের পথেঘাটে বসানো হচ্ছে আরো এআই ট্রাফিক ক্যামেরা

বাহরাইনের সড়ক-মহাসড়কে বসছে আরো এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ক্যামেরা। নতুন এই স্মার্ট ক্যামেরাগুলো শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি তুলবে না, বরং দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্ত করে তা প্রতিরোধে ভূমিকা রাখবে।

এআই চালিত এই ক্যামেরাগুলো মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, সিটবেল্ট না বাঁধা, অতিরিক্ত গতি, লাল বাতি অমান্য করা, হঠাৎ লেন পরিবর্তন, জরুরি লেন বা ফুটপাত ব্যবহার করে ওভারটেক করা, উল্টো পথে গাড়ি চালানো, নিষিদ্ধ ইউ-টার্ন, ট্রাফিক সাইন অমান্য করা, ডান পাশে চলার নিয়ম না মানা এবং সামনের আসনে শিশু বসানোর মতো বিভিন্ন ট্রাফিক অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। কোনো অপরাধ ধরা পড়লে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিশ্লেষণ করে ছবি ও প্রমাণ প্রস্তুত করবে।

এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই করে জরিমানা অনুমোদন বা বাতিল করবেন। এছাড়া ভুল জরিমানার বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি এবং অন্যান্য ট্রাফিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত এই আধুনিক ব্যবস্থা বাহরাইনে সড়ক নিরাপত্তা বাড়াতে এবং দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাস্তবতায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের আরো সতর্ক থাকা প্রয়োজন। 

Logo