Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিকরণে অনিয়ম, ৮০ হাজার আইন লঙ্ঘন শনাক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৬:১৪

সৌদিকরণে অনিয়ম, ৮০ হাজার আইন লঙ্ঘন শনাক্ত

সৌদি আরবে চাকরিতে সৌদিকরণ নীতি বাস্তবায়নে পরিচালিত ব্যাপক পরিদর্শনে ৮০ হাজারের বেশি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বিভিন্ন প্রতিষ্ঠানে চালানো এই অভিযানে দেখা গেছে, অনেক নিয়োগকর্তা সৌদি নাগরিক নিয়োগ সংক্রান্ত বাধ্যতামূলক নিয়ম মেনে চলছেন না।

কিছু ক্ষেত্রে কর্মসংস্থান ও শ্রম আইনের বিভিন্ন বিধানও লঙ্ঘন করা হয়েছে। সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে দেশটির সব চাকরিতে ৭০ শতাংশ সৌদি নিয়োগের লক্ষ্য ঠিক করেছে। এর ফলে বহু প্রবাসীর চাকরি কমে যাওয়ার ঝুকি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, সৌদি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বেসরকারি খাতে সৌদিকরণ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই নিয়মিত এসব পরিদর্শন চালানো হচ্ছে।

অভিযানে ধরা পড়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভবিষ্যতেও সারাদেশে পরিদর্শন অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান শ্রম আইন বা সৌদিকরণ নীতি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo