মালয়েশিয়ার খবর ৪ জুন ২০২৬
মালয়েশিয়ায় কারখানায় অভিযানে ৮০ জন বিদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৫:৩৭
মালয়েশিয়ার জোহর বাহরুর লারকিন শিল্প এলাকায় কারখানায় অভিযান চালিয়ে ৮০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩ জুলাই শুক্রবার গোপন খবরের ভিত্তিতে লারকিন শিল্প এলাকার একটি ঘড়ির কারখানা ও ফার্স্ট ফুড কারখানায় অভিযান চালানো হয়। তাতে অন্যান্য বিদেশি শ্রমিকদের সাথে আটক হয় ১৬ জন বাংলাদেশি শ্রমিক। আরো আটক হয় ৩৭ জন মিয়ানমারের নাগরিক, ২২ জন ইন্দোনেশীয় এবং পাঁচজন পাকিস্তানি।
আটককৃতদের মধ্যে বেশির ভাগই নারী। পুলিশের অভিযোগ, ওই ৮০ জন বিদেশি নাগরিক বৈধ অনুমতিপত্র ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অভিবাসন অপরাধ করেছেন। অভিযানে ওই সব কারখানার একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। আরো তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বৈধ কাগজপত্র না থাকলে বাংলাদেশিদের দেশে ফিরে আসাই হবে বুদ্ধিমানের কাজ।
এক কোম্পানির কাজের নামে ভিসা পেলে মালয়েশিয়ায় অন্য কোম্পানিতে কাজ করলেই ধরছে পুলিশ। ফলে সতর্ক থাকা উচিত প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)