Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নারী গৃহকর্মী নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৫:১৮

কুয়েতে নারী গৃহকর্মী নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা

কুয়েতে মানবিক সংকটে পড়া বিপদাপন্ন একজন প্রবাসী নারীকে উদ্ধার করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। কুয়েত পুলিশের সহায়তায় গত ১ জুলাই বুধবার আমেনা খাতুন নামে ওই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি দূতাবাসের অধীন নিরাপদে আছেন।

এক সরকারি বার্তায় দূতাবাস আবারো সতর্কতা জারি করে জানিয়েছে, বৈধপথে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিয়োগের কোনো সমঝোতা নেই কুয়েত সরকারের সাথে। তবু কিছু অসাধু চক্র নানা অসৎ উপায় অবলম্বন করে অবৈধভাবে  বাংলাদেশ থেকে কুয়েতে নারীদের পাঠাচ্ছে, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ। এভাবে কুয়েতে যেয়ে নারী গৃহকর্মীরা নানা ধরনের নির্যাতন ও মানবিক সংকটের শিকার হচ্ছেন। বিগত তিন মাসে মোট ৭ জন মানবিক সংকটাপন্ন নারীকে দূতাবাস কর্তৃক উদ্ধার করে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।  

দূতাবাস আরো জানিয়েছে, বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েত ও বাংলাদেশের মধ্যে কোনো সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত কুয়েতে অভিবাসনের উদ্দেশ্যে যাওয়া থেকে বিরত থাকতে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। 

Logo