সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের সতর্কতা, ভুয়া ওয়েবসাইট থেকে সাবধান থাকার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:২৮
সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় সাধারণ মানুষের জন্য নতুন সতর্কতা জারি করেছে। কিছু ভুয়া ওয়েবসাইট ও ব্যক্তি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভুয়া লিংক ছড়িয়ে তারা নিজেদের সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছে এবং ভোক্তাদের অভিযোগ গ্রহণের নাম করে বিভ্রান্ত করছে।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এসব ওয়েবসাইট বা ব্যক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং এগুলো সম্পূর্ণ অনুমোদনহীন। জনগণকে এসব ভুয়া চ্যানেল ব্যবহার না করে কেবল সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমেই অভিযোগ ও তথ্য প্রদান করতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় আরো সতর্ক করেছে, তারা কখনোই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড বা OTP কোড চায় না এবং এসব সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এমন প্রতারণামূলক ওয়েবসাইট পর্যবেক্ষণ ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে, যাতে অনলাইনে মানুষকে বিভ্রান্ত করে অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা প্রতিহত করা যায়।
logo-1-1740906910.png)