Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিভিন্ন দেশের জন্য আমিরাতের ভিসা সুবিধা ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৯

বিভিন্ন দেশের জন্য আমিরাতের ভিসা সুবিধা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরো সহজ করতে ৭০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ এবং ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা চালু করা রয়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী, কিছু দেশের নাগরিকরা কোনো আগাম ভিসা ছাড়াই সরাসরি আমিরাতে প্রবেশ করতে পারবেন, আবার কিছু দেশের নাগরিকরা বিমানবন্দরে পৌঁছেই ৩০, ৬০ বা ৯০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাবেন, যা নির্দিষ্ট শর্তে নবায়নও করা যাবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত আরো ছয়টি দেশ ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকাকে এই সুবিধার আওতায় যুক্ত করেছে। ফলে এসব দেশের যোগ্য ভ্রমণকারীরা এখন আরো সহজে আমিরাতে প্রবেশ করতে পারবেন। যদিও কয়েকটি অন-অ্যারাইভাল সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দেশের রেসিডেন্স পারমিট থাকতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণের আগে অবশ্যই নিজের দেশের জন্য প্রযোজ্য ভিসা নীতি, পাসপোর্টের মেয়াদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত। কারণ সুবিধার ধরন নাগরিকত্ব ও ভ্রমণকারীর যোগ্যতার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ এই ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল তালিকায় নেই, তাই বাংলাদেশি নাগরিকদের আগের নিয়ম অনুযায়ী ভিসা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে হবে।

Logo