Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে রুমমেটের হাতে এক এশিয়ান প্রবাসীর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৭

কুয়েতে রুমমেটের হাতে এক এশিয়ান প্রবাসীর মৃত্যু

কুয়েতের জলিব আল-শুয়ুখ এলাকায় এক এশীয় প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে একটি বাসায় দুই প্রবাসীর মধ্যে তীব্র বিরোধের একপর্যায়ে ৪০ বছর বয়সী এক এশীয় প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই বাসায় থাকা আরেক রুমমেটকে হামলার চেষ্টা করা হলেও তিনি কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে পাবলিক প্রসিকিউশন অভিযুক্তকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে আটক রেখে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে এশিয়ান হলেও তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। 

Logo