Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার পরিধি বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৬

ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার পরিধি বাড়ল

পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে ওমান। দেশটির পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধের পঞ্চম ধাপ কার্যকর হবে। নতুন এই ধাপে ফার্নিচার শোরুম, গহনার দোকান, গাড়ির শোরুম ও ডিলারশিপ, নির্মাণসামগ্রীর দোকান, টেক্সটাইল ও কাপড়ের দোকান, অফিস সরঞ্জাম বিক্রেতাসহ আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান প্লাস্টিক ব্যাগ ব্যবহার বা সরবরাহ করতে পারবে না। এর আগে ধাপে ধাপে সুপারমার্কেট, ফার্মেসি, পোশাকের দোকান ও অন্যান্য খুচরা বিক্রেতাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল।

ওমান সরকার বলছে, এই উদ্যোগের লক্ষ্য প্লাস্টিক বর্জ্য কমানো, পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করা। তাই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo