মালয়েশিয়ার খবর ২৮ জুন ২০২৬
মালয়েশিয়ায় ট্রাফিক অভিযানে বহু প্রবাসীর মোটরসাইকেল জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৪:০৮
মালয়েশিয়ায় ট্রাফিক অভিযানে বহু প্রবাসীর ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, এসব মোটরসাইকেল যারা চালাতেন, তাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। অভিযানের সময় এই অভিযোগে ৭ প্রবাসী বাংলাদেশির মোটরসাইকেল জব্দ করা হয়। ২৪ জুন কুয়ালালামপুরের রোড ট্রান্সপোর্ট অথরিটি আম্পাঙ্গের কাম্পুক তাসিক তাম্বাহান রিক্রেশন পার্কের আশপাশে এই অভিযানে ৪৩টি মোটরসাইকেল জব্দ করে। বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, ভারতীয়দের মোটরসাইকেলও একই কারণে জব্দ করা হয়। তবে সবচেয়ে বেশি জব্দ করা হয় মিয়ানমারের নাগরিকদের মোটরসাইকেল।
পুলিশ বলছে, এসব দুই চাকা ও তিন চাকার মোটরসাইকেলগুলো মালয়েশিয়ান নাগরিকরাই মাসিক ৪০০ থেকে ৫০০ রিঙ্গিতের বিনিময়ে প্রবাসীদের ভাড়া দিয়েছিল। এসব মোটরসাইকেলে করে প্রবাসীরা আইসক্রিম, ভাঙাড়ি পণ্য, ফলমুল শাকসবজি এমনকি মুরগি পর্যন্ত বিক্রি করছিল। লাইসেন্স ছাড়া এসব মোটরসাইকেল ব্যবহার বা ভাড়ার বিষয়ে মালয়েশিয়ানদের সতর্ক করেছে দেশটির ট্রাফিক বিভাগ।
logo-1-1740906910.png)