সৌদি আরবে মাদক চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্যের কথা জানিয়েছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস অথরিটি (ZATCA)। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত মাত্র এক বছরের ব্যবধানে দেশের স্থল, সমুদ্র ও বিমানবন্দরের বিভিন্ন কাস্টমস পয়েন্টে অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখের বেশি মাদক ট্যাবলেট এবং এক টনের বেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব মাদকের মধ্যে ছিল ক্যাপটাগন, হাশিশ, হেরোইন, কোকেন, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাকারবারিরা বিভিন্ন পণ্য ও চালানের ভেতরে মাদক লুকিয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করলেও আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও কঠোর নজরদারির মাধ্যমে সেসব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণকে মাদক চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোপনীয়ভাবে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সরকারের ভাষ্য, মাদকের বিস্তার রোধ করে সমাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে চলবে।
logo-1-1740906910.png)