বাহরাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ধর্মীয় সম্প্রদায় ও তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
তার বিরুদ্ধে অভিযোগ, তার প্রকাশিত পোস্টগুলো একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত করেছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে। বিষয়টি সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্ত শেষে ওই নারীকে আটক করা হয়। পরে মামলাটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং এমন কোনো পোস্ট বা মন্তব্য করা যাবে না, যা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও। তা না হলে দেশটি থেকে বহিষ্কারের মতো শাস্তি পেতে হতে পারে।
logo-1-1740906910.png)