কুয়েতে মাদকবিরোধী অভিযানে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশ থেকে একটি শিপিং কোম্পানির মাধ্যমে আসা সন্দেহজনক পার্সেলের ওপর নজরদারি চালানোর পর যৌথ অভিযানে ওই প্রবাসীকে জলিব আল-শুইউখ এলাকায় পার্সেল গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।
পার্সেল তল্লাশি করে মাদক মিশ্রিত ৮০টি কাগজ উদ্ধার করা হয় এবং পরে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো ৭টি কাগজ জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এশিয়ার একটি দেশে থাকা এক ব্যক্তির নির্দেশনায় তিনি এসব মাদক সংগ্রহ করে কুয়েতের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এরপর অভিযুক্তকে জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মাদক পাচার ও মাদক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)