Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে চাকরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২২:৩৪

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে চাকরি

সৌদিতে বাড়ছে শিল্প কারখানা। সেই সাথে বাড়ছে চাকরির সংখ্যাও। দেশটির শিল্প খাতকে আরো শক্তিশালী করার অংশ হিসেবে দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন করে ৩২২টি শিল্প লাইসেন্স ইস্যু করেছে। একই সময় আরো বহু নতুন ফ্যাক্টরিও তাদের উৎপাদন শুরু করেছে ইতোমধ্যেই, যার মাধ্যমে দেশের শিল্পের উন্নয়নও দ্রুত বিস্তৃত হচ্ছে।

সরকারি একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন লাইসেন্সগুলোর মাধ্যমে দেশে মোট শিল্প প্রতিষ্ঠান সংখ্যা বেড়ে ১৩ হাজার ৬৬০-এ পৌঁছেছে, যাতে এটি স্পষ্ট যে শিল্প খাতে বিনিয়োগ ও উদ্যোক্তাদের আগ্রহ ক্রমাগত বাড়ছেই। এসব নতুন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য অনুযায়ী তেলনির্ভর অর্থনীতি থেকে বহুমুখী শিল্প অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়াকে আরো গতিশীল করছে।

Logo