বাহরাইনে শ্রমিকদের জন্য গ্রীষ্মকালীন সচেতনতা অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২১:৩২
বাহরাইনে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের সুরক্ষায় নতুন সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।দেশটির বিভিন্ন প্রবাসী সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এই গ্রীষ্মকালীন সচেতনতা কার্যক্রমের আওতায় আগামী কয়েক মাসে প্রায় ৪ হাজার শ্রমিকের কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘থার্স্ট কোয়েঞ্চার্স ২০২৬’ এবং ‘সামার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ নামে পরিচালিত এই উদ্যোগটি টানা ১১তম বছরের মতো আয়োজন করছে ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি, তাপজনিত অসুস্থতা সম্পর্কে সচেতনতা এবং গরমের সময় নিরাপদে কাজ করার বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে।
একই সময়ে বাহরাইনে গ্রীষ্মকালীন মধ্যাহ্নকালীন কর্মবিরতি কার্যকর রয়েছে, যার আওতায় ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত খোলা স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিকদের কাজ করানো নিষিদ্ধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সচেতনতামূলক কার্যক্রম ও বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বিশেষ করে নির্মাণ, সড়ক ও অন্যান্য বহিরাঙ্গন কাজে নিয়োজিত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক এ উদ্যোগের আওতায় উপকৃত হবেন।
logo-1-1740906910.png)