Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের দোকানপাটে মেয়াদোত্তীর্ণ খাবার, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:৩০

কুয়েতের দোকানপাটে মেয়াদোত্তীর্ণ খাবার, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুয়েতের আল জাহরা গভর্নরেট এলাকায় বিভিন্ন দোকানে স্থানীয় কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন ও অভিযান চলাকালে একাধিক অনিয়ম ধরা পড়েছে। এ সময় কিছু অননুমোদিত রেস্টুরেন্ট ও গ্রোসারি দোকানে মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল খাদ্যপণ্য পাওয়া গেছে।

এই অভিযানটি সাম্প্রতিক সময়ের নিয়মিত ফুড সেফটি ইন্সপেকশনের অংশ হিসেবে পরিচালিত হয়, যার উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য রক্ষা করা এবং বাজারে নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্যের বিক্রি বন্ধ করা। এ সময় একটি খাবারের দোকান ও দুটি মুদি দোকান বন্ধ করে দেওয়া হয়। কারণ এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল।

পরিদর্শনের সময় দেখা যায়, কিছু দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য যে কোনো অনিয়ম শনাক্ত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া। তাই কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে। এই অভিযান সব ব্যবসায়ীর জন্য সাধারণ খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স সংক্রান্ত সতর্কবার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। 

Logo