Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে প্রবাসীদের সম্পত্তির মালিকানা নিয়ে নতুন নিয়ম ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:২৮

সৌদিতে প্রবাসীদের সম্পত্তির মালিকানা নিয়ে নতুন নিয়ম ঘোষণা

সৌদি আরবের মন্ত্রিসভা দেশটিতে প্রবাসীদের সম্পত্তির মালিকানার নিয়ম আরো স্বচ্ছ ও বাস্তবসম্মত করার লক্ষ্যে ‘রিয়েল এস্টেট ওনারশিপ বাই নন-সৌদিস’ আইনের বাস্তবায়ন বিধিমালা অনুমোদন করেছে। এই নতুন বিধিমালার মাধ্যমে এখন থেকে সৌদি আরবে অ-সৌদি নাগরিক, বিদেশি কোম্পানি এবং বিভিন্ন বিনিয়োগ সংস্থা নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী নির্দিষ্ট এলাকায় সম্পত্তি মালিকানা নিতে পারবেন।

তবে এই মালিকানার ক্ষেত্র সীমিত থাকবে সরকারের নির্ধারিত জোন বা এলাকাগুলোর মধ্যে, যা পরে আলাদাভাবে ঘোষণা করা হবে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোর ক্ষেত্রে বিশেষ নিয়ম ও সীমাবদ্ধতা থাকবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত সৌদি আরবের ভিশন ২০৩০-এরই অংশ, যার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো, রিয়েল এস্টেট খাতে উন্নয়ন আনা এবং অর্থনীতিকে আরো বিস্তৃত করা।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই বিধিমালা সম্পত্তি ক্রয় প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করবে।ন্ন বিনিয়োগ সংস্থা নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী নির্দিষ্ট এলাকায় সম্পত্তি মালিকানা নিতে পারবেন।

তবে এই মালিকানার ক্ষেত্র সীমিত থাকবে সরকারের নির্ধারিত জোন বা এলাকাগুলোর মধ্যে, যা পরে আলাদাভাবে ঘোষণা করা হবে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোর ক্ষেত্রে বিশেষ নিয়ম ও সীমাবদ্ধতা থাকবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত সৌদি আরবের ভিশন ২০৩০-এরই অংশ, যার উদ্দেশ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো, রিয়েল এস্টেট খাতে উন্নয়ন আনা এবং অর্থনীতিকে আরো বিস্তৃত করা।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই বিধিমালা সম্পত্তি ক্রয় প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করবে।

Logo