আমিরাতে নতুন রেল রুট উদ্বোধন, ৫০ শতাংশ ছাড়ে ভ্রমণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:২৫
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় রেল নেটওয়ার্ক ইতিহাদ রেল আগামী ৩০ জুন থেকে আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছে দেশটির রেল নেটওয়ার্ক। এরই মধ্যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এর উদ্বোধন উপলক্ষে রেল টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
ছাড়ের ফলে কমফোর্ট ক্লাসের ভাড়া ১০৯ দিরহাম থেকে কমে ৫৫ দিরহাম এবং প্রিমিয়াম ক্লাসের ভাড়া ২৩৯ দিরহাম থেকে কমে ১২০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা ইতিহাদ রেলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। নতুন এই ট্রেন সেবায় আবুধাবি থেকে ফুজাইরাহ যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। বর্তমানে আবুধাবি ও ফুজাইরাহ রুটের টিকিট বিক্রি হলেও ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও এই সেবা চালু করা হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর দুবাই ও আল ধাইদ স্টেশন চালু হওয়ার মাধ্যমে নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হবে। আধুনিক এই ট্রেনগুলোতে থাকবে নিশ্চিত আসন, বিনামূল্যে ওয়াই-ফাই এবং যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা। ইতোমধ্যে উদ্বোধনী দিনের অনেক ট্রিপের টিকিট বিক্রি হয়ে গেছে, যা এই নতুন সেবার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
logo-1-1740906910.png)