Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে তাপমাত্রা কমার আভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:২২

বাহরাইনে তাপমাত্রা কমার আভাস

বাহরাইনে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিন থেকে উত্তর-পশ্চিম দিক থেকে জোরালো বাতাস বইতে শুরু করবে, ফলে বাতাসের আর্দ্রতা কমবে এবং তীব্র গরমের অনুভূতি কিছুটা কমে আসতে পারে। তবে এই বাতাসের কারণে খোলা ও মরুভূমি এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে, যা কিছু স্থানে দৃষ্টিসীমা কমে যেতে পারে।

এছাড়া সমুদ্রও স্বাভাবিকের তুলনায় বেশি উত্তাল থাকতে পারে। তাই সমুদ্রে মাছ ধরা বা নৌযান চালানোর সঙ্গে জড়িতদের সতর্ক থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ রাখার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে।

Logo