Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে শিথিল হচ্ছে রেসিডেন্স পারমিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০০:৫০

ওমানে শিথিল হচ্ছে রেসিডেন্স পারমিট

ওমান সরকার বিদেশি প্রপার্টি মালিক ও বিনিয়োগকারীদের জন্য রেসিডেন্সি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। রয়্যাল ওমান পুলিশের জারি করা এক সিদ্ধান্তে জানানো হয়েছে, এখন থেকে স্থানীয় কোনো স্পন্সরের প্রয়োজন ছাড়াই বিদেশিরা রেসিডেন্সি ভিসা ও পারমিট পেতে পারবেন। এই পরিবর্তনের লক্ষ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ওমানকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। 

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি ব্যক্তি আবাসিক ইউনিট বা উন্নয়নযোগ্য জমির মালিক হবেন, এমনকি যেসব সম্পত্তির রেজিস্ট্রেশন এখনো সম্পূর্ণ হয়নি, তারাও নির্দিষ্ট কর্তৃপক্ষের সনদের ভিত্তিতে ভিসা পেতে পারবেন। এই সুবিধা প্রপার্টি মালিকদের প্রথম ডিগ্রির পরিবারের সদস্য ও কোম্পানির আইনি প্রতিনিধিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অপ্রতিষ্ঠিত বা রেজিস্ট্রেশন না হওয়া সম্পত্তির ক্ষেত্রে ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে এবং তা নবায়নযোগ্য হবে। তবে প্রতি ভিজিটে সর্বোচ্চ ৩ মাস থাকার অনুমতি থাকবে। পাশাপাশি ‘ওনার ভিসা’ পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যেখানে স্পন্সরের বাধ্যবাধকতা থাকছে না। তবে নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ শর্তও যুক্ত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করেন, তাহলে তার রেসিডেন্সি পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 

কর্তৃপক্ষ বলছে, এই সংস্কার বিনিয়োগকারীদের জন্য সুবিধা বাড়ালেও মালিকানা বজায় রাখার বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে থাকবে।

Logo